Bengal weather update: জুনেই ঢুকবে বাংলায় ঢুকবে বর্ষা, মঙ্গলবার ব্যাপক ঝড়বৃষ্টি এইসব জেলায় | Heavy rain and storm forecast in west bengal
কলকাতা: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার। দিনের প্রথম সপ্তাহে বাড়বে গরম ও অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে জুনের প্রথম সপ্তাহ থেকে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস।
জানা যাচ্ছে, এই মুহূর্তে পাকিস্তান থেকে রাজস্থানের উপর দিয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। যেটি রাজস্থানের পর মধ্যপ্রদেশ ছত্তিশগঢ় ও ওড়িশার উপর দিয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশে মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে জুনের প্রথম সপ্তাহে। উত্তরবঙ্গের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও রাত বর্ষার বৃষ্টির সম্ভাবনা। তবে আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। ঝড় বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি এবং বুধবার ওপরের পাঁচ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে উত্তরবঙ্গে।
অন্যদিকে, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা।
শুক্রবার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার এই তিন জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। একইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। গত দু-তিন দিনের ঝড় বৃষ্টিতে তাপমাত্রার স্বাভাবিকের নিচে রয়েছে। এই তাপমাত্রা আগামী কয়েক দিনের স্বাভাবিক বা স্বাভাবিকের কিছুটা উপরে যেতে পারে। জুনের প্রথম সপ্তাহে ৫ই জুন পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম বরং গরম ও অস্বস্তি কিছুটা বাড়বে।
আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং মুর্শিদাবাদ জেলাতে।