প্রস্তাবিত শৌচালয়ের জায়গা জবর দখল করে বেআইনি ক্যান্টিন
বাঁকুড়া মেডিক্যাল কলেজ অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু বলেন, ‘হাসপাতালের কোনও জায়গা জবরদখল করে রাখা যাবে না। হাসপাতালের কোনও জায়গা জবরদখল করে রাখা যাবে না। যদি জবরদখল করা হয় তাহলে আমরা কড়া ব্যবস্থা নেব।’ বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার বলেন, ‘সুডা দপ্তরের তরফে শৌচালয় তৈরির কাজ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছিল। যদিও কারও মনে হয় টাকা আত্মসাৎ করেছে পুরসভা, তাহলে তদন্ত করে দেখে নিতে পারেন।’ একই সঙ্গে ঘটনায় যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক নিলাদ্রী শেখর দানা।