ফুটপাথ আছে ঠিকই, তবে হাঁটার জন্য নয়! দোকানের সারিতে থমকাচ্ছেন পথচারী - 24 Ghanta Bangla News
Home

ফুটপাথ আছে ঠিকই, তবে হাঁটার জন্য নয়! দোকানের সারিতে থমকাচ্ছেন পথচারী

Spread the love

উত্তরটা যে খুব ভুল নয়, তা শহরের রাস্তায় বেরোলেই বোঝা যায়। হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড, বর্ধমান রোড, শিলিগুড়ি জংশন, এনজেপি, দার্জিলিং মোড় কিংবা চম্পাসারিতে সর্বত্র চোখে পড়বে ফুটপাথ দখলের ছবি। বেশিরভাগ দখলীকৃত জায়গায় রয়েছে ছোট ছোট দোকান। জামাকাপড় থেকে ইলেক্ট্রনিক্স, প্লাস্টিকের দৈনন্দিন জিনিস থেকে খাবারের দোকান-এককথায় পিন থেকে আলপিন পর্যন্ত পাওয়া যায় এই সব দোকানে। দাম কম হওয়ায় কেনাবেচাও হয় ভালোই। কিন্তু এসবের চক্করে ফুটপাথ দিয়ে হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়াও রয়েছে ফুটপাথেই অবৈধ পার্কিং। ফুটপাথের সঙ্গে লাগোয়া বৈধ দোকানের ব্যবসায়ীরাও জিনিসপত্র ফুটপাথে ছড়িয়েছিটিয়ে রাখায় হাঁটাচলা করা যায় না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *