বিষাক্ত চোলাই মদের কারণে আরও বাড়ল মৃতের সংখ্যা, পুনেতে উদ্ধার ৫,৯২৯ লিটার মিথানল - 24 Ghanta Bangla News
Home

বিষাক্ত চোলাই মদের কারণে আরও বাড়ল মৃতের সংখ্যা, পুনেতে উদ্ধার ৫,৯২৯ লিটার মিথানল

Spread the love

মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) জানিয়েছে, ভিওয়ান্ডির রেক্স ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থার গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মিথানল বাজেয়াপ্ত করা হয়। তদন্তকারীদের দাবি, এই মিথানলই পুনের বেআইনি মদের কারবারিদের কাছে পৌঁছেছিল।

FDA-র আধিকারিকরা জানান, সংস্থাটি মিথানল কেনা, মজুত রাখা বা বিক্রির কোনও বৈধ নথি দেখাতে পারেনি। Poisons Act অনুযায়ী বাধ্যতামূলক রেকর্ডও ছিল না। এর পরেই গোটা গুদাম সিল করে দেওয়া হয় এবং সংস্থার লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *