গরমের ছুটিতে রোজ ক্লাস তিতাসদের, আইসক্রিমও
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ দেবনাথ বলছিলেন, ‘এলাকার অনেক অভিভাবক দিনমজুরের কাজ করে দিন গুজরান করেন। তাঁরা সকালে কাজে বেরিয়ে রাতে বাড়িতে ফেরেন। ছেলেমেয়েদের পড়াশোনায় নজর দেওয়ার মতো সময়টাই পান না। তাই আমরা ঠিক করি, ছুটির সময়েও নিয়মিত ক্লাস হবে। রোজ সকাল আটটা থেকে দশটা, এই দু’ঘণ্টা হবে স্কুল।’ তিনি যোগ করেন, ‘সোমবার, বুধবার এবং শুক্রবার হয় পিপি, ক্লাস টু ও ফোরের ক্লাস। মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার হয় ক্লাস ওয়ান, থ্রি ও ফাইভের ক্লাস।’