Tata Return to Bengal: সরকার বদলাতেই বাংলায় ফিরছে টাটা? বড় কথা বলে দিলেন শমীক | Tata May Return to Bengal After Government Change, Says BJP State President Samik Bhattacharya - 24 Ghanta Bangla News
Home

Tata Return to Bengal: সরকার বদলাতেই বাংলায় ফিরছে টাটা? বড় কথা বলে দিলেন শমীক | Tata May Return to Bengal After Government Change, Says BJP State President Samik Bhattacharya

Spread the love

কলকাতা: বদলের বাংলায় এবার শিল্পায়নের সম্ভাবনা। সিঙ্গুরে ফের টাটা গোষ্ঠীকে ফেরানোর বার্তা দিলেন শমীক ভট্টাচার্য। বাংলায় নতুন করে শিল্প আসবে, আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি। প্রসঙ্গত, বাংলায় ভোটের যখন বাংলায় প্রচারে এসেছিলেন তখনও তাঁর মুখে বাংলায় টাটা ফেরানোর কথা শোনা গিয়েছিল। এবার সেই একই কথা শোনা গেল শমীক ভট্টাচার্যের গলাতে। তিনি নির্দিষ্ট করে জানালেন, টাটাকে ফেরাবই। সোজা কথায়, বাম আমলে তৃণমূলের আন্দোলেন জেরে যে টাটারা রাজ্য ছাড়া হয়েছিল তাঁদেরই আবার বাংলায় ফিরিয়ে আনতে চায় বিজেপি সরকার। 

সোশ্যাল মিডিয়া পোস্টে শমীক স্পষ্ট বলছেন, ২০০৮ সালের ৩ অক্টোবর সিঙ্গুর থেকে বাংলা ছাড়তে বাধ্য হয়েছিল টাটা। আক্ষেপ নিয়েই বাংলা ছেড়েছিলেন প্রয়াত শিল্পপতি রতন টাটা। বাংলার মানুষ সেই ক্ষত ভুলতে পারেনি। শিল্প চলে গেলে শুধু একটা কোম্পানি যায় না। হারিয়ে যায় হাজার হাজার চাকরি, থমকে যায় উন্নয়ন। বিজেপি বিশ্বাস করে বাংলায় উন্নয়নের একমাত্র পথ শিল্পায়ন। বাংলায় আবার টাটাকে ফেরানোর দায়িত্ব নিয়েছে বিজেপি। 

আশার আলো দেখছেন অর্থনীতিবিদরাও। বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ন মৈত্র বলছেন, “পশ্চিমবঙ্গ শিল্প বিমুখ- এই নেতিবাচক বার্তা বাইরে গিয়েছিল। এখন বর্তমান সরকার যদি আবার টাটাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেন তাহলে প্রত্যক্ষ কর্মসংস্থান যাইহোক সেটা একটা ইতিবাচক বার্তাই বহন করবে।” 

মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন, “সরকার বদল হতেই বহু ফোন আসছে। খালি বাংলা বা ভারত থেকে নয়, দুবাই-লন্ডন-সিঙ্গাপুর থেকে ফোন আসছে। যাঁরা চলে গিয়েছেন, তাঁরা ফের চান পশ্চিমবঙ্গে ব্যবসা করতে। শুধু দুর্নীতি আর অব্যবস্থার জন্য ওরা করতে পারেননি। এখানে জমি ফেলে ওড়িশায় গিয়ে ব্যবসা করছেন। এখন তাঁরা দেখা করতে চান। একবছরের মধ্যে শিল্পের বিষয়ে পশ্চিমবঙ্গের অবস্থার বদল হবে।”    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *