Birbhum: বোমা ফেটে দু'টো হাতই উড়ে গেল যুবকের! বীরভূমে জায়গায় জায়গায় মিলছে বোমা - Bengali News | One injured in bomb blast in Dubrajpur, bombs recovered from 2 other places of Birbhum - 24 Ghanta Bangla News
Home

Birbhum: বোমা ফেটে দু’টো হাতই উড়ে গেল যুবকের! বীরভূমে জায়গায় জায়গায় মিলছে বোমা – Bengali News | One injured in bomb blast in Dubrajpur, bombs recovered from 2 other places of Birbhum

Spread the love

বীরভূমে বোমা উদ্ধারের ছবিImage Credit source: TV9 Bangla

দুবরাজপুর: সকাল থেকে বীরভূমের একাধিক জায়গায় বোমা উদ্ধার। প্রথমে দুবরাজপুরের যশপুর, তারপর লালমোহনপুর… দুই জায়গা থেকেই তাজা বোমা উদ্ধার হয়েছে সকালে। তারপর বেলা বাড়তে এবার বোমা ফেটে দুই হাত উড়ে গেল দুবরাজপুরের এক যুবকের। তৃতীয় ঘটনাটি দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত বেলবুনি গ্রামের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বুধবার দুপুরে বোমা বাঁধতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। জখম যুবকের নাম যাদব মণ্ডল। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দুবরাজপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

এদিকে বোমা ফাটার খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পারিবারিক বিবাদকে কেন্দ্রে করে মঙ্গলবার প্রতিবেশী কাকাদের সঙ্গে ঝামেলা শুরু হয়েছিল ওই যুবকদের। এরপরই আজ দুপুরে বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম হয় যাদব মণ্ডল। যদিও এই দুই ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা।

প্রসঙ্গত, এদিন সকালেই দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজমহম্মদপুর গ্রামে একটি থলির মধ্যে ১০টি তাজা বোমা পড়ে ছিল। তারপর বেলা গড়তাই সদাইপুর থানার অন্তর্গত লালমোহনপুর গ্রামে একটি ঝোপের মধ্যে ব্যাগের ভিতর থেকে ১০-১২টি তাজা বোমা পড়ে ছিল। সেগুলি ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *