কর্পোরেট দুনিয়ার চাপকে বিদায়, শান্তির খোঁজে অটো চালাচ্ছেন প্রাক্তন IT ম্যানেজার
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছেন নেজ়রিন মিধলাজ। তিনি একদিন ওই মহিলার অটোতে যাওয়ার সময়ে তাঁর সঙ্গে কথোপকথন শুরু করেন। মহিলা অটো চালকের শান্ত স্বভাব ও প্রবল আত্মবিশ্বাস দেখে নেজ়রিন মুগ্ধ হন। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নেজ়রিন, মহিলা অটো চালককে পুরুষ প্রধান পেশায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করছেন। উত্তরে ওই অটো চালক অত্যন্ত আনন্দের সঙ্গে জানিয়েছেন, আগের চাকরিতে টাকা থাকলেও শান্তি ছিল না। কিন্তু এখন তিনি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারছেন। প্রতিদিন নিজের মতো করে থাকছেন।