CPIM Dance Viral Video: প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক – Bengali News | WB Assembly Election 2026: CPIM Workers dance video during campaign goes viral
বঙ্গে ভোট প্রচারের রঙ্গ। সাপ-লুডো দিয়ে প্রচার করছে তৃণমূল আবার বিজেপি প্রার্থীরা মাছ নিয়ে প্রচার করছেন, কখনও প্রচারে গিয়ে রান্না করতেও দেখা যাচ্ছে প্রার্থীদের। আবার কেন্দ্র ধরে ধরে গান তৈরি করছে সিপিএম। কিন্তু, এবার প্রচারে সেই গান চালিয়ে বাম কর্মী-সমর্থকদের উদ্দাম নাচকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি, সেই নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে। বর্ধমান শহরের উত্তর ফটকের সামনে প্রচারে বেরিয়েছিলেন বাম কর্মী-সমর্থকরা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মিছিল করে প্রচার করছেন সিপিএমের কর্মী-সমর্থকরা। বাজছে গান… ‘সময় হয়েছে আজ এক হওয়ার, সব হারার, সব পাওয়ার এই ভোটে সুদীপ্ত গুপ্তই জিতছে…জিতছেই এইবার’। দেখা গেল, হাতে পতাকা নিয়ে গানের তালে নাচছেন সিপিএমের কর্মী-সমর্থকরা। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঘটনায় সিপিএম-কে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি। পাল্টা কী বলছে সিপিএম?