১ জুন শপথ! শুভেন্দুর মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন ১০-১২ জন নতুন মুখ, তালিকায় কারা? - 24 Ghanta Bangla News
Home

১ জুন শপথ! শুভেন্দুর মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন ১০-১২ জন নতুন মুখ, তালিকায় কারা?

Spread the love

কলকাতা: নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার সম্প্রসারণ ঘিরে নবান্ন ও রাজভবনে তৎপরতা তুঙ্গে। দলীয় সূত্রে খবর, এবারের সম্প্রসারণে আদি ও নবাগত, উভয় শিবিরের বিজেপি বিধায়কদের ভারসাম্য বজায় রেখে গুরুদায়িত্ব …

কলকাতা: নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার সম্প্রসারণ ঘিরে নবান্ন ও রাজভবনে তৎপরতা তুঙ্গে। দলীয় সূত্রে খবর, এবারের সম্প্রসারণে আদি ও নবাগত, উভয় শিবিরের বিজেপি বিধায়কদের ভারসাম্য বজায় রেখে গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে।

সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় সবচেয়ে হাই-প্রোফাইল নাম রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত। জোর জল্পনা, তাঁকে উচ্চশিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। তাঁর সহযোগী হিসেবে অথবা স্বাধীনভাবে স্কুলশিক্ষা দফতরের দায়িত্ব পেতে পারেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। উত্তরবঙ্গ থেকে পূর্ণমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। অন্যদিকে, বাম আমলের পঞ্চায়েত দফতর সামলানোর অভিজ্ঞতা সম্পন্ন চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ পেতে পারেন পূর্ত বা জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্ব। (the swearing in ceremony is scheduled for monday)

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাধের প্রজেক্ট ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ এগিয়ে নিয়ে যেতে ঘাটালের বিধায়ক শীতল কপাটকে সেচ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর। পাশাপাশি বীরভূম জেলা থেকেও ধ্রুব সাহা এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম নিয়ে চর্চা তুঙ্গে। শুভেন্দু-ঘনিষ্ঠ জগন্নাথবাবুকে পরিবহণ দফতর দেওয়া হতে পারে। স্বাস্থ্য দফতর মুখ্যমন্ত্রী নিজের নিয়ন্ত্রণে রাখলেও, প্রতিমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে ইন্দ্রনীল খাঁ এবং শারদ্বত মুখোপাধ্যায়কে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *