টানা ছয়টি উইকেট! জোড়া হ্যাটট্রিক করে ইতিহাস রচনা করলেন ডেভিস - 24 Ghanta Bangla News
Home

টানা ছয়টি উইকেট! জোড়া হ্যাটট্রিক করে ইতিহাস রচনা করলেন ডেভিস

Spread the love

Kolkata, April 29: মাইলস ডেভিস, পেশায় একজন ইলেকট্রিশিয়ান। (Miles Davis)একজন সহকর্মী তার শিফটটি সামলে নিতে রাজি হওয়ায় কাউন্টি ক্রিকেটে খেলতে পেরেছিলেন তিনি। আর তারপর এক অসাধারণ বোলিংয়ে জোড়া …

Kolkata, April 29: মাইলস ডেভিস, পেশায় একজন ইলেকট্রিশিয়ান। (Miles Davis)একজন সহকর্মী তার শিফটটি সামলে নিতে রাজি হওয়ায় কাউন্টি ক্রিকেটে খেলতে পেরেছিলেন তিনি। আর তারপর এক অসাধারণ বোলিংয়ে জোড়া হ্যাটট্রিকের মাধ্যমে গড়লেন ক্রিকেট ইতিহাসে বিরল নজির।

ক্রিকেটে ছয় বলে ছ’টি ছক্কা সবাই দেখেছে। কিন্তু টানা ছয় বলে ছ’টি উইকেট কেউ কোত্থাও দেখেনি। গত শনিবার পেনক্রিজ ক্রিকেট ক্লাব এবং পেলসাল ক্রিকেট ক্লাবের ম্যাচে এই অন্যন্য কীর্তি গড়েছেন ইংলিশ পেসার ডেভিস। এদিন ৬ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে ৭টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ডেভিস। যার মধ্যে ৬টি উইকেট পরপর ছয় বলে তুলছেন।

এদিন ডেভিস তৃতীয় ওভারে পেলসাল ক্রিকেট ক্লাবের থেকে নিজের প্রথম উইকেটটি তোলেন। অষ্টম ওভারে তাদের স্কোর ছিল ৪৯-২। নবম ওভারে বল করতে নেমে শেষ দুই বলে পিটার স্টিভেন্স এবং এহসান আকবরকে বোল্ড করেন। হ্যাটট্রিকের সুযোগ থাকায় ১১ তম ওভারে তাঁকে ফের বল করতে পাঠান অধিনায়ক।

এই ওভারের প্রথম বলে অ্যালেক্স জোন্সের উইকেট নিয়ে প্রথম হ্যাটট্রিক করেন। পরপর তিন উইকেট নিয়ে ততক্ষণে প্রতিপক্ষ শিবিরে ভয় সৃষ্টি করেছেন এই ইংলিশ ব্যাটার। পরের তিনটি বলে ফের তিনটি উইকেট নেন ডেভিস। একে একে বোল্ড করেন ড্যানিয়েল পেন্নেল, টম রাইট এবং জেমি হলমেসকে। আর সাথেই সাথেই জোড়া হ্যাটট্রিকের নজির গড়েন।

উল্লেখ্য, এটি ছিল ইংল্যান্ডের দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিল পেনক্রিজ ক্রিকেট ক্লাব এবং পেলসাল ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ১৬৮ রান তোলে পেনক্রিজ। জবাবে ১২.৫ ওভারে ৫২ রানেই পেলসালের ইনিংসে দাঁড়ি পরে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *