বাল্যবিবাহে শীর্ষে বাংলা, ডাবল ইঞ্জিনে পাল্টাবে ছবি? - 24 Ghanta Bangla News
Home

বাল্যবিবাহে শীর্ষে বাংলা, ডাবল ইঞ্জিনে পাল্টাবে ছবি?

Spread the love

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি

দেশের মধ্যে বাল্যবিবাহে শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়ার স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম স্ট্যাটিস্টিক্যাল(এসএসআর) রিপোর্টে উদ্ধৃত তথ্যে সাফ জানানো হয়েছে, ১৮ বছরের নীচে থাকা মেয়েদের বিয়ের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে আছে পশ্চিমবঙ্গ৷ ২০২৪–এর নিরিখে সংখ্যাতত্ত্বের হিসেবে রাজ্যের বাল্যবিবাহের হার ৬.৩ শতাংশ, দাবি জানানো হয়েছে সরকারি রিপোর্টে৷ এর অর্থ হলো— ২০২৪–এ রাজ্যে যত জন মহিলার বিয়ে হয়েছে তার মধ্যে ৬.৩ শতাংশ মহিলার বিয়ের বয়সই হয়নি, তাঁরা নাবালক ছিলেন৷ পশ্চিমবঙ্গের পরেই আছে ঝাড়খণ্ড, যেখানে ২০২৪–এ বাল্যবিবাহের হার ৪.৯ শতাংশ৷ তৃতীয় স্থানে ছত্তিসগড় ২.৯ শতাংশ৷ সারা দেশের গড় পরিসংখ্যানের হিসেবে ২০২৪–এ বাল্যবিবাহের হার ২.১ শতাংশ৷সরকারি রিপোর্টে এই চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে আসার পরেই প্রশ্ন উঠছে, বাংলায় গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল সরকার রাজ্যের মেয়েদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে এবং বাল্যবিবাহ রোধ করতে কী পদক্ষেপ করেছে? বিজেপি নেতৃত্বের দাবি, মাধ্যমিক স্তরের পঠনপাঠন থেকে বিচ্যুত হওয়া, আর্থিক স্বনির্ভরতা থেকে দূরে সরে যাওয়া এবং দিশাহীন সরকারি পরিকল্পনার কারণেই বাংলার বিভিন্ন প্রান্তে এই ভাবে বাল্যবিবাহ বেড়ে গিয়েছে৷ এর ফলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই নাবালিকারা যে গর্ভধারণ করেন, তা অনেক ক্ষেত্রেই তাদের জীবনকে সঙ্কটে ফেলে দিচ্ছে। এটা জানার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পূর্বতন রাজ্য সরকার কেন প্রয়োজনীয় পদক্ষেপ করেনি— এ নিয়ে উঠছে প্রশ্ন৷

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *