Sohom Chakrabarty: ‘অভিষেকের নামে বাজে কথা বলেছে’, রেস্তোরাঁ মালিককে ঠাস ঠাস চড় সোহমের – Bengali News | Allegation Actor cum TMC MLA Sohom Chakrabarty slap restaurant owner at newtown
কলকাতা: তুমুল অশান্তি নিউটাউনের সাপুরজির একটি রেস্তোরাঁর সামনে। নাম জড়াল অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। শুক্রবার এই ঘটনা ঘিরে হইচই পড়ে যায় ওই এলাকায়। সোহমের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ ওঠে। সোহম অবশ্য তা স্বীকারও করে নেন। সোহমের দাবি, তাঁকে কদর্য ভাষায় আক্রমণ করেন রেস্তোরাঁ মালিক। এমনকী তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে কথা বলেন। এরপরই তিনি চড় মারেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের পুলিশ।
সবিস্তারে আসছে…