দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি। Delhi Building Collapsed
স্থানীয় দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, শনিবার রাত পৌনে আটটা নাগাদ তাদের কাছে দুর্ঘটনার খবর আসে। তারপরেই চারটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে।
আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়ে থাকতে পারেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা পৌঁছেছেন ওই এলাকায়।