জুন মাসে কলকাতায় পাসপোর্ট আদালত
যে যে পাসপোর্ট আবেদন নিয়ে সমস্যা রয়েছে, সেগুলি দ্রুত নিষ্পত্তি করতে মাঝেমধ্যেই পাসপোর্ট আদালতের আয়োজন করে বিদেশ মন্ত্রক। এ বারে ৯ ও ১১ জুন, দু’দিন কলকাতার ব্রেবোর্ন রোডের রিজিওনাল পাসপোর্ট অফিসে সেই আদালতের আয়োজন করা হয়েছে। কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসার আশিস মিদ্দা জানিয়েছেন, প্রতি দিন ৮০০ আবেদনের নিষ্পত্তি করা হবে।