Govt Scheme: জটিল রোগও সারবে সহজেই, ৫০০ কোটির নতুন প্রকল্পের সূচনা করল কেন্দ্র - Bengali News | Government Launches 500 Crore rs Scheme to Enhance Medical Device Industry - 24 Ghanta Bangla News
Home

Govt Scheme: জটিল রোগও সারবে সহজেই, ৫০০ কোটির নতুন প্রকল্পের সূচনা করল কেন্দ্র – Bengali News | Government Launches 500 Crore rs Scheme to Enhance Medical Device Industry

নয়া দিল্লি: সময় যত এগোচ্ছে, ততই জটিল হচ্ছে রোগব্যাধি। আধুনিক চিকিৎসার জন্য প্রয়োজন নতুন প্রযুক্তির। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা শুক্রবার ৫০০ কোটি টাকার নতুন প্রকল্পের সূচনা করলেন। চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ যন্ত্র, স্কিল ডেভেলপমেন্ট, ক্লিনিকাল স্টাডির জন্য সহায়তা এবং পরিকাঠামোর উন্নয়নে এই বিপুল অর্থ খরচ করা হবে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের জন্য আগামী ৩ বছরে ৫০০ কোটি টাকা ব্যয় করা হবে। এতে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে, এগুলি হল- মেডিক্যাল ডিভাইসের জন্য কমন ফেসিলিটি, স্কিল ডেভেলপমেন্টস আমদানি নির্ভরশীলতা কমাতে বিনিয়োগ স্কিম, মেডিক্যাল ডিভাইস প্রোমোশন স্কিম।

এই প্রকল্পের অধীনে ১১০ কোটি টাকা পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব, টেস্টিং সেন্টার, অ্যানিমাল ল্যাব তৈরি করা হবে দেশজুড়ে।

পাশাপাশি ১৮০ কোটি টাকা ব্যয় করা হবে বিনিয়োগ প্রকল্পের জন্য। এতে দেশেই মেডিক্যাল ডিভাইস তৈরির জন্য কাঁচামাল ও অন্যান্য পণ্য তৈরি করা হবে। এতে দেশে মেডিক্যাল পণ্যে আমদানি নির্ভরশীলতা কমবে।

মেডিক্যাল ডিভাইসের ক্লিনিক্যাল পরীক্ষার জন্যও ১০০ কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার।  ১০০ কোটি টাকা খরচ করা হবে স্কিল ডেভেলপমেন্টের জন্য। অতিরিক্ত ১০ কোটি টাকা খরচ করা হবে মেডিক্যাল ডিভাইস ইন্ডাস্ট্রির প্রচারের জন্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *