আট বছরের বকেয়া ডিএ পেলেন পেনশনাররা, সরকারি নির্দেশিকা না মেলায় ছড়াল বিভ্রান্তিও - 24 Ghanta Bangla News
Home

আট বছরের বকেয়া ডিএ পেলেন পেনশনাররা, সরকারি নির্দেশিকা না মেলায় ছড়াল বিভ্রান্তিও

Spread the love

এই সময়: রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যাঁরা পেনশন পান, তাঁদের বকেয়া ডিএ দিল সরকার।

প্রায় আট বছরের বকেয়া এই ডিএ শুক্রবারই মিটিয়ে দেওয়া হয়েছে বলে শুক্রবার নবান্ন–র একটি সূত্র জানিয়েছে। যদিও তা নিয়ে কোনও সরকার নির্দেশিকা এ দিন রাত পর্যন্ত পাওয়া যায়নি। তবে অবসরপ্রাপ্ত বিভিন্ন সরকারি অফিসারদের কাছ থেকে জানা গিয়েছে, তাঁদের অনেকেই শুক্রবার ব্যাঙ্ক বা ট্রেজ়ারি থেকে পেনশনের টাকা তুলতে গিয়ে আচমকাই জানতে পারেন এই বকেয়া ডিএ তাঁদের অ্যাকাউন্টে ঢুকেছে। যদিও পেনশন প্রাপকদের একাংশের দাবি, ওই সময়ের জন্য যতটা পেনশন পাওয়ার কথা ছিল, তার পুরোটা পাওয়া যায়নি। ফলে, তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *