আইপিএলে স্মার্ট গ্লাসে নিষেধাজ্ঞা! বিরাট কোহলির প্রচারিত AI ডিভাইস নিয়ে কড়া BCCI
সম্প্রতি ওকলি (Oakley) নামের এক সংস্থা তাদের নতুন ‘Oakley Meta Performance AI Glasses’ ভারতের বাজারে নিয়ে আসে। এটির প্রচারের মুখ ছিলেন বিরাট কোহলি। বিজ্ঞাপনে তাঁকে অনুশীলন, জিম সেশন এবং ম্যাচ প্রস্তুতির বিভিন্ন মুহূর্তে স্মার্ট গ্লাস ব্যবহার করতে দেখা যায়। সংস্থার দাবি, প্রচারাভিযানটি সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। ভিডিয়োটি এক বিলিয়নেরও বেশি ভিউ এবং ৫.৩ মিলিয়নের বেশি লাইক পেয়েছে। এমনকি আইপিএল চলাকালীন অনুশীলনের সময়ও কোহলিকে ওই ডিভাইস ব্যবহার করতে দেখা গিয়েছিল।
প্রযুক্তিগতভাবে এই ধরনের স্মার্ট গ্লাসের একাধিক সুবিধা রয়েছে। ব্যবহারকারীরা ভিডিয়ো রেকর্ড, লাইভ স্ট্রিমিং, কল রিসিভ, মেসেজ পাঠানো এবং AI-নির্ভর তথ্য বিশ্লেষণের সুবিধা পান। খেলোয়াড়দের ট্রেনিং ডেটা সংগ্রহ, পারফরম্যান্স মূল্যায়ন এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ক্ষেত্রেও এসব ডিভাইস কার্যকর বলে মনে করা হয়।