West Bengal Census: বাংলায় শীঘ্রই শুরু জনগণনা, কোথায় কীভাবে জমা দিতে হবে তথ্য? জেনে নিন | West Bengal Census 2026: CM Suvendu Adhikari To Hold High Level Meeting, know in details - 24 Ghanta Bangla News
Home

West Bengal Census: বাংলায় শীঘ্রই শুরু জনগণনা, কোথায় কীভাবে জমা দিতে হবে তথ্য? জেনে নিন | West Bengal Census 2026: CM Suvendu Adhikari To Hold High Level Meeting, know in details

Spread the love

কলকাতা: খুব শীঘ্রই শুরু হচ্ছে জনগণনার (West Bengal Census) কাজ। দিন কয়েক আগেই রাজ্যের স্বরাষ্ট্রদফতর থেকে এই সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। কিন্তু, কবে শুরু হবে জনগণনার কাজ, বা কীভাবে, কোথায় হবে, কোথায় তথ্য দিতে হবে, কী কী প্রক্রিয়ায় জনগণনা হবে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এবার জনগণনা সংক্রান্ত কাজ দ্রুতগতিতে এগনোর জন্য তৎপর রাজ্য সরকার (West Bengal Government)। আজই বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)। সেখানে জনগণনার বিষয়ে আলোচনা হবে।

জনগণনা সংক্রান্ত বৈঠক

আজ, শুক্রবার নবান্ন সভাঘরে জনগণনা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসকদের। এর আগেই জানানো হয়েছিল জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে। তাঁদের নিয়ে বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে জনগণনা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম ও প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কোন কোন প্রক্রিয়ায় জনগণনা হবে, মানুষ কোথায় কীভাবে তথ্য জমা দেবে, সেই সংক্রান্ত একটি তথ্যও সামনে এসেছে। জনগণনা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যগুলি জেনে নিন

  • জনগণনায় তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হবে সুরক্ষিত মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপের নাম হল এইচ এল ও (HLO)। এর মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন জেলাশাসকরা।
  • জনগণনা সংক্রান্ত তথ্য জানতে গেলে কোথায় যোগাযোগ করবেন? সাধারণ মানুষের জন্য একটি টোল ফ্রি নম্বর দেওয়া থাকবে। টোল-ফ্রি হেল্পলাইন নম্বর হল ১১৮৫। জনগণনা সংক্রান্ত কোনও তথ্য জানতে চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।
  • ডিজিট্যাল উপায়ে কোথায় তথ্য জমা দেবেন? সরকারের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ নিজের পরিবারের তথ্য জমা দিতে পারবেন।
  • তথ্য জমা দেওয়ার পর তৈরি হবে একটি সেল্ফ-এনুমারেশন আইডি। পরে বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য সংগ্রহ করবেন তাঁরা।
  • তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া কতদিন চলবে? জানা গিয়েছে, ১ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে।
  • যাঁরা নিজেরা অনলাইনে তথ্য জমা দিতে পারবেন না, তাঁদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন জনগণনার কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *