সম্পর্কে অতিরিক্ত নির্ভরশীলতা কীভাবে ক্ষতি করতে পারে? ei samay - 24 Ghanta Bangla News
Home

সম্পর্কে অতিরিক্ত নির্ভরশীলতা কীভাবে ক্ষতি করতে পারে? ei samay

Spread the love

সমস্যা কোথায়?

এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো ব্যক্তিগত স্বাধীনতা হারিয়ে যাওয়া। একজন মানুষ নিজের ইচ্ছা, মতামত বা আলাদা পরিচয় প্রকাশ করতে ভয় পেতে পারেন। সবসময় অন্যজনকে খুশি রাখার চাপ তৈরি হয়। এর ফলে ধীরে ধীরে আত্মবিশ্বাস কমে যেতে পারে।

এনমেশমেন্ট সম্পর্কের আরেকটি বড় লক্ষণ হল ‘গিল্ট’ বা অপরাধবোধ। যদি কেউ নিজের জন্য একটু আলাদা সময় চান বা ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে চান, তাহলে অন্যজন কষ্ট পেতে পারেন। ফলে সম্পর্কের মধ্যে অস্বাস্থ্যকর নির্ভরতা তৈরি হয়।

এই ধরনের সম্পর্কে মানসিক ক্লান্তি, উদ্বেগ, হতাশা এমনকি পরিচয় সঙ্কটও দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, সুস্থ সম্পর্কের জন্য ভালোবাসার পাশাপাশি ব্যক্তিগত সীমারেখা বজায় রাখাও খুব জরুরি। প্রত্যেক মানুষের নিজস্ব সময়, বন্ধু, শখ ও মতামতের জায়গা থাকা প্রয়োজন।

এনমেশমেন্ট থেকে বেরিয়ে আসার জন্য খোলামেলা কথাবার্তা বলা, নিজের অনুভূতি বোঝা এবং প্রয়োজন হলে কাউন্সিলিংয়ের সাহায্য নেওয়াও গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা থাকা ভালো, কিন্তু সেই ঘনিষ্ঠতা যেন ব্যক্তিগত স্বাধীনতাকে পুরোপুরি গ্রাস না করে, সেটাই সবচেয়ে জরুরি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *