আজ নজরে tata steel? আর কোন কোন স্টকে টার্গেট? - 24 Ghanta Bangla News
Home

আজ নজরে tata steel? আর কোন কোন স্টকে টার্গেট?

Spread the love

একদিন মার্কেট বন্ধ থাকার পরে ফের ২৯ মে, শুক্রবার খুলছে ভারতের স্টক মার্কেট। সপ্তাহের শেষ ট্রেডিং ডে-তে কেমন যাবে বাজার? আজকের মার্কেটের জন্য এই ৫টি স্টক নিয়ে পরামর্শ দিয়েছেন সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট সুদীপ ব্রহ্মচারী (Sudip Brahmachary, INH000011042)

২৯ মে, ২০২৬

TATASTEEL (Tata Steel Ltd)

কিনবেন: ২১৪। টার্গেট: ২১৯। স্টপ লস: ২০৯।

আজকে ভরসা করা যেতে পারে Tata Steel-কে। এই স্টক টানা ৫ সেশনে বেড়েছে। একই সঙ্গে Nifty Metal index নতুন all-time high ছুঁয়েছে। Metal sector-এ এই উত্থানের মূল কারণ safeguard duty-এর জেরে দেশের স্টিলের দামে বৃদ্ধি।

TMPV (Tata Motors Passenger Vehicles)

কিনবেন: ৪০৫। টার্গেট: ৪১২। স্টপ লস: ৩৯৭।

শেষ সেশনে শেয়ারটি ৪.৫৩% বেড়েছে। Crude oil-এর দাম কমা এবং দেশের চাহিদা বৃদ্ধির ফলে auto sector-এ জোর কেনাকাটা দেখা গিয়েছে। Q4FY26-এ সংস্থার পারফরম্যান্সে স্পষ্ট রিকভারি দেখা গিয়েছে। Revenue বা আয় বেড়েছে।

POWERGRID (Power Grid Corp of India Ltd)

কিনবেন: ৩০০। টার্গেট: ৩০৫। স্টপ লস: ২৯৫।

বাজারে ভলাটিলিটি থাকলেও defensive-quality stock হিসেবে ভালো পারফরম্যান্স করেছে এটি।

Q4FY26 রেজ়াল্টের পরে একাধিক ব্রোকারেজ সংস্থা স্টকটির উপর bullish মত দিয়েছে। কেউ কেউ ২২% পর্যন্ত upside target জানিয়েছে। ভারতের একমাত্র pan-national power transmission company হিসেবে PowerGrid রেগুলেটেড রিটার্নের সুবিধা পায়। ফলে এটিকে low-beta এবং high-visibility compounder হিসেবে দেখা হচ্ছে।

NTPC (NTPC Ltd)

কিনবেন: ৪০২। টার্গেট: ৪০৬। স্টপ লস: ৩৯৮।

NTPC শেষ সেশনে ২.০৯% বেড়েছে। সংস্থাটি একাধিক ক্ষেত্রে দ্রুত অগ্রগতি করছে। NTPC Green renewables এবং battery storage-এর মাধ্যমে বছরে ৮ গিগাওয়াট ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়েছে। পাশাপাশি একাধিক রাজ্যের জন্য মোট ৩০ গিগাওয়াট নিউক্লিয়ার ক্যাপাসিটির জন্য জায়গা বাছা হচ্ছে। NTPC-র generation margin-এ উন্নতি দেখা যাচ্ছে।

ETERNAL (Eternal Ltd)

কিনবেন: ২৫৮। টার্গেট: ২৬৩। স্টপ লস: ২৫৩।

এই সপ্তাহে চারটি trading session-এর মধ্যে তিন দিনই Eternal নিফটির শীর্ষ স্টকগুলির মধ্যে ছিল। আপাতত যা গতি, তাতে institutional accumulation চলার ইঙ্গিত দিচ্ছে। Blinkit-এর লাভের সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে। পাশাপাশি Zomato-র ফুড ডেলিভারি বিজনেসে অপারেটিং লেভারেজ বাড়ছে। আগামী দু’টি ত্রৈমাসিকের ফলাফলে যা আরও স্পষ্ট হতে পারে বলে অ্যানালিস্টদের ধারণা।

ডিসক্লেমার: সিকিউরিটিজ়ের বাজারে বিনিয়োগ বাজারের ঝুঁকির অধীন। বিনিয়োগের আগে সমস্ত নথি ও তথ্য সতর্কতার সঙ্গে পড়ে নিন।

এই সময় অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *