বেনজির সাংবাদিক-পীড়ন ইউনূসের আমলে, নোবেল কেড়ে নেওয়ার দাবি
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট-এর বিবৃতিতে জানানো হয়েছে— বিটিভি, ৭১ টিভি, সময় টিভি, ডিবিসি, গান বাংলা, এটিএন নিউজ, এটিএন বাংলা, মাই টিভি, বিজয় টিভি, নিউজ২৪ টেলিভিশন চ্যানেল এবং আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময়, দৈনিক মুখপাত্র, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেলি সান, বাংলা নিউজ, প্রথম আলো ও ডেলি স্টার সংবাদপত্রের অফিসে গুন্ডামি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে ইউনূসের সমর্থকেরা। বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও টেলিভিশনের বার্তা প্রধান-সহ বিভিন্ন গণমাধ্যমের ১২০০ সাংবাদিককে চাপ দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে ইউনূসের আমলে।