‘আমিও ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম…’, সায়নীর মৃত্যুতে আর কী বললেন দেবলীনা?
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া সোশ্যাল মিডিয়ায়। সায়নী নেই! সেটা বিশ্বাস করতে পারছেন না তাঁর অনুরাগীরা। সায়নীর ভ্লগ যাঁরা নিয়মিত দেখতেন, আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ তাঁরাও। সায়নীর মৃত্যুর ঘটনা নিজের মনের কথা সমাজমাধ্যমে ভাগ করে নিলেন গায়িকা এবং ভ্লগার দেবলীনা নন্দী।
দেবলীনা তাঁর পোস্টে জানান, সায়নীর সঙ্গে তাঁর একদিন মাত্র দেখা হয়েছিল। সেই স্বল্প সময়ের কথোপকথনে একে-অন্যের মনের গভীর অবস্থার কথা বুঝে উঠতে পারেননি বলেই তাঁর মত। মানুষ বুকের ভেতর কতটা কষ্ট নিয়ে চলতে পারে, তা বাইরে থেকে বোঝা যায় না—আর সেটাই অনেক সময় ভুল বোঝাবুঝি ও নির্মম মন্তব্যের জন্ম দেয়।
দেবলীন বলেন, ‘আজ যিনি আমাদের মধ্যে নেই, তাঁকে নিয়ে সবাই শোক প্রকাশ করছে ঠিকই, কিন্তু জীবিত অবস্থায় থাকলে হয়তো একই মানুষকে ক্রমাগত কটাক্ষ, অপমান ও মানসিক চাপে ভুগতে হতো—যা অনেক সময় কাউকে ভেতর থেকে ভেঙে দেয়।’ প্রসঙ্গত, মাস কয়েক আগে দেবলীনার ব্যক্তিগত জীবনেও ঝড় উঠেছিল। দাম্পত্য টানাপড়েনের কারণে তিনিও নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। তবে ধীরে ধীরে সেই অন্ধকার সময় কাটিয়ে উঠেছেন।
দেবলীনা নিজের জীবনের প্রসঙ্গ টেনে লেখেন, ‘এক সময় আমি নিজেও এক কঠিন মুহূর্তে ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে গিয়েছিলাম। কিন্তু পাশে থাকা কিছু মানুষ, পরিবার ও শুভানুধ্যায়ীদের জন্যই তিনি সেই পথ থেকে ফিরে আসতে পেরেছি।’