অসমেও শুকোল ঘাসফুল! দল ছাড়লেন তৃণমূল নেতা অভিজিৎ মজুমদার
গুয়াহাটি: ফের বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে। (Abhijit Majumdar)অসমের রাজ্য সভাপতি অভিজিৎ মজুমদার আজ দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে, তৃণমূল কংগ্রেসের ইমেজ ক্রমশ শুধুমাত্র …
গুয়াহাটি: ফের বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে। (Abhijit Majumdar)অসমের রাজ্য সভাপতি অভিজিৎ মজুমদার আজ দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে, তৃণমূল কংগ্রেসের ইমেজ ক্রমশ শুধুমাত্র একটি মুসলিম-কেন্দ্রিক সংগঠন হিসেবে গড়ে উঠছে। তিনি আরও বলেছেন, অসমের পর এই একই ধারা এখন পশ্চিমবঙ্গেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
অভিজিৎ মজুমদার তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, “দলের ভিতরে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে অ-মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নিজেদের অস্বস্তি বোধ করছেন। অসমে তৃণমূলের ইমেজ এখন শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গেও ঠিক একই প্যাটার্ন দেখতে পাচ্ছি।” দীর্ঘদিন ধরে অসমে তৃণমূলের সংগঠন গড়ে তোলার চেষ্টা করছিলেন অভিজিৎ মজুমদার।
আরও দেখুনঃ অত্যাধুনিক অ্যাডাপ্টিভ থার্মাল ক্যামোফ্লেজ সিস্টেমে সজ্জিত হবে জোরাভার লাইট ট্যাঙ্ক
কিন্তু সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, নেতৃত্বের পছন্দ এবং বিভিন্ন কর্মসূচিতে একপেশে দৃষ্টিভঙ্গি তাঁকে হতাশ করেছে বলে জানা গেছে। তিনি মনে করেন, সংখ্যালঘু তোষণের রাজনীতির কারণে দলের সামগ্রিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে, বিশেষ করে অসমের মত রাজ্যে যেখানে হিন্দু-অসমিয়া ভোটারদের একটা বড় অংশ রয়েছে।পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই অসম রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিজেপি নেতারা একে তৃণমূলের আসল চেহারা প্রকাশ বলে আখ্যায়িত করেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “অভিজিৎবাবু সত্য কথা বলেছেন। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য একটি সম্প্রদায়কে কেন্দ্র করে চলে। অসমের মানুষ এটা আর মেনে নেবে না।”অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এখনও এই পদত্যাগ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। দলের অন্দরে অবশ্য চাঞ্চল্য বিরাজ করছে। আসামে তৃণমূলের সংগঠন ইতিমধ্যেই দুর্বল অবস্থায় ছিল। অভিজিৎ মজুমদারের মতো একজন প্রভাবশালী নেতার পদত্যাগ দলের জন্য আরও বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।