সিআরপিএফের মতো সরঞ্জাম, দাঙ্গা–হাঙ্গামা রুখতে নতুন রণসজ্জা কলকাতা পুলিশের - 24 Ghanta Bangla News
Home

সিআরপিএফের মতো সরঞ্জাম, দাঙ্গা–হাঙ্গামা রুখতে নতুন রণসজ্জা কলকাতা পুলিশের

Spread the love

এর প্রেক্ষিতে বুধবার, ২৭ মে কলকাতার পুলিশ কমিশনারের নামে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় যুগ্ম কমিশনার (মডার্নাইজ়েশন) নীলাঞ্জন বিশ্বাসকে চেয়ারম্যান করে গড়া হয়েছে পাঁচ সদস্যের এক কমিটি। যার সদস্য কলকাতা সশস্ত্র পুলিশ বাহিনীর ষষ্ঠ ব্যাটেলিয়নের ডেপুটি কমিশনার দেবাশিস দাস এবং আরও তিন অফিসার। হেলমেট, লাঠি, ঢাল, বডি প্রোটেক্টর বা বর্ম, প্রাণঘাতী নয় এমন অস্ত্রশস্ত্র, কাঁদানে গ্যাস, রাবার বুৃলেট, ডাই মার্কার এবং জলকামান, বজ্র ও আরও যে সব সরঞ্জাম দিল্লি পুলিশ, সিআরপিএফ এবং অন্যান্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ব্যবহার করে, কমিটির সদস্যরা সেগুলো পরীক্ষা করে দেখবেন। তার পরে কলকাতা পুলিশের কাছে থাকা সেই সব সরঞ্জামের গুণমান ও অবস্থা কেমন, সামগ্রী ধরে ধরে তার সবিস্তার তুলনামূলক রিপোর্ট ওই কমিটি ১৫ দিনের মধ্যে জমা দেবে। ওই রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করবে লালবাজার। নতুন সব সরঞ্জাম কিনতে ই–টেন্ডার হবে। কলকাতা পুলিশ সূত্রের খবর, রাজ্য সরকারের শীর্ষ স্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, উন্নত সরঞ্জাম কিনতে কোনও রকম কার্পণ্য করা হবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *