সত্যি যেন 'মন মানে না', জুবিন গর্গকে শেষ বিদায় জানাতে অসমে জনস্রোত - Bengali News | Thousandsline Guwahati street to pay tribute zubeen garg - 24 Ghanta Bangla News
Home

সত্যি যেন ‘মন মানে না’, জুবিন গর্গকে শেষ বিদায় জানাতে অসমে জনস্রোত – Bengali News | Thousandsline Guwahati street to pay tribute zubeen garg

Spread the love

অসমের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজ্য। রবিবার সকালে সিঙ্গাপুর থেকে তাঁর মরদেহ আনা হয় গুয়াহাটি বিমানবন্দরে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই কিংবদন্তি শিল্পী। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে শহরের পথে নেমে আসে হাজার হাজার মানুষ। রাজপথ যেন পরিণত হয় এক শোকযাত্রায়, যেখানে কান্না, কৃতজ্ঞতা আর ভালবাসায় ভেসে যেতে দেখা যায় অসমকে।

জুবিন গর্গের মরদেহ গ্রহণ নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গরিমা। স্বামীর কফিনবন্দী দেহ দেখে ভেঙে পড়েন তিনি। কফিনের উপর রেখে দেন অসমীয় সংস্কৃতির প্রতীক গামোছা। গরিমার কান্না আর শোকে ভেঙে পড়া মুখ যেন আরও একবার মনে করিয়ে দিল—জুবিন শুধু একজন শিল্পী ছিলেন না, ছিলেন বহু মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ।

গুয়াহাটির রাস্তায় রাস্তায় তখন শুধুই মানুষের ঢল। স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ নাগরিক, সকলেই ফুল হাতে শেষবারের মতো দেখতে এসেছিলেন তাঁদের প্রিয় স্টারকে। বাড়ির ছাদ, জানালা, রাস্তার মোড়—প্রতিটি জায়গায় ভিড়, কান্না আর গুঞ্জনে ওঠা সেই গানগুলি, যেগুলি একদিন মানুষের প্রাণে প্রাণ জুগিয়েছিল। এক মুহূর্তের জন্য যেন গোটা শহর থমকে গিয়েছে সঙ্গীত শিল্পীকে বিদায় জানাতে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দিয়ে লেখেন, “অসম এক মহীরুহকে হারাল। জুবিনদা একজন রাজার মতো জীবন কাটিয়েছেন, আর রাজার মতোই বিদায় জানানো হচ্ছে তাঁকে।” সত্যিই, জুবিন গর্গ শুধু সুরের জাদুকর ছিলেন না, তিনি ছিলেন অসমের এক অনন্য কণ্ঠস্বর—যাঁর গান থাকবে চিরকাল, অসমসহ নানা প্রান্তের সঙ্গীত প্রেমী মানুষের সঙ্গে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *