অটোরিকশা চালকদের সঙ্গে মত বিনিময় রাহুলের
শুক্রবার দিল্লির বেঙ্গলি মার্কেট সংলগ্ন টোডরমল পার্কে অটোরিকশা চালকদের সঙ্গে মতবিনিময় করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁদের কাজকর্ম ও দৈনন্দিন সমস্যার কথা শোনেন তিনি। এর পর অটোরিকশা চালকের ইউনিফর্ম পরে সকলকে চমকে দেন কংগ্রেস সাংসদ। উপস্থিত শিশুদের সঙ্গে হাসিমুখে সেলফিও তোলেন তিনি। সেই ছবি ও ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।