Shamik Bhattacharya: দিল্লি গিয়ে কংগ্রেসের সঙ্গে বৈঠক করছেন তৃণমূল নেতারা! বড় দাবি শমিকের | Samik Bhattacharya claims TMC leaders are meeting Congress at Delhi - 24 Ghanta Bangla News
Home

Shamik Bhattacharya: দিল্লি গিয়ে কংগ্রেসের সঙ্গে বৈঠক করছেন তৃণমূল নেতারা! বড় দাবি শমিকের | Samik Bhattacharya claims TMC leaders are meeting Congress at Delhi

Spread the love

কী বললেন শমীক ভট্টাচার্য?Image Credit: TV9 Bangla

কলকাতা: পশ্চিমবঙ্গে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস পরাজয়ের পর আর কার্যত ময়দানে নেই। একদিকে দফায় দফায় বৈঠক হচ্ছে কালীঘাটে, আর অন্যদিকে দলের বিরুদ্ধে পরপর মুখ খুলতে শুরু করেছেন দলের একসময়ের সৈনিকরাই। এই আবহে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বৈঠকের কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শমীক ভট্টাচার্য বলেন, “আমার কাছে খবর আছে, তৃণমূলের বহু বিধায়ক দিল্লিতে কংগ্রেসের সঙ্গে বৈঠক করেছে।” তৃণমূল, কংগ্রেসের সঙ্গে মিশে যাক, এমনটাও বলছেন শমীক।

একসময় কংগ্রেস ভেঙে তৈরি হওয়া তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের সমীকরণ বারবার বদলেছে। ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পরও কংগ্রেসের ডাক তৃণমূল বারবার এড়িয়েছে বলে জানা যায়। পশ্চিমবঙ্গে তো বরাবরই একে অপরের বিরোধীই থেকেছে দুই দল। তবে বাংলার ভোটে পরাজয়ের পর রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ‘ভোট চুরি’ ইস্যুতে রাহুল গান্ধী যে সুর চড়িয়েছেন, তার পাশে থাকার বার্তা তৃণমূল দিয়েছে বলেও সূত্রের খবর।

তবে শুধুই কানাঘুষো নয়, তৃণমূল সূত্রেও জানা যাচ্ছে, মালদহের দুই সংখ্যালঘু বিধায়ক ইতিমধ্য়েই দিল্লিতে কংগ্রেসের সঙ্গে বৈঠক করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *