RBI Online Payment Rule: অনলাইনে ১০ হাজারের টাকার বেশি পাঠাচ্ছেন? ১ ঘণ্টা আটকে যেতে পারে পেমেন্ট! | Online Payments Over 10,000 rs Could Be Delayed by 1 Hour, Banks React to RBI Proposal
নয়া দিল্লি: সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে যুগ। বদলেছে সবকিছুই। এখন নগদ টাকার লেনদেনের তুলনায় অনলাইনে পেমেন্ট করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে অনলাইনে লেনদেন বৃদ্ধির পাশাপাশি অনলাইন প্রতারণাও বেড়েছে। এই প্রতারণা রুখতেই এক বড় প্রস্তাবনা দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। বড় লেনদেন যেমন ১০ হাজার টাকার বেশি পাঠালে এক ঘণ্টার জন্য পেমেন্ট আটকে (Payment Delay) যাবে। এক ঘণ্টা পর পেমেন্ট হবে।
কী প্রস্তাব দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া?
অনলাইন প্রতারণা রুখতে আরবিআই (RBI) এক ঘণ্টা দেরির প্রস্তাব দিয়েছে। তৈরি করা হবে কিল সুইচও (Kill Switch)। যদি কোনও ব্য়ক্তি নিজে লেনদেন না করেন, এদিকে টাকা কেটে নেওয়ার নোটিফিকেশন আসে, তাহলে গ্রাহকরা কিল সুইচে চাপ দিলেই পেমেন্ট ক্যানসেল হয়ে যাবে।
প্রস্তাবনায় আরও বলা হয়েছে যে ২৫ লক্ষ টাকার উপরে লেনদেন করতে গেলে অ্যাকাউন্টে আগে ভেরিফিকেশন করা হবে। তারপরই সেই পেমেন্ট হবে। এই প্রস্তাবনা দেওয়ার পর গ্রাহকদের মধ্যে উদ্বেগ-চিন্তা বেড়েছিল। তবে শুধু সাধারণ মানুষই নয়, একাধিক ব্যাঙ্কও আরবিআই-র এই প্রস্তাবনায় আপত্তি জানিয়েছে।
কী যুক্তি ব্যাঙ্কের?
বহু ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক টাকার যে সীমা ধার্য করেছে অর্থাৎ ১০ হাজার টাকা অনেক কম। এই লিমিট ২৫ হাজার টাকা হওয়া উচিত। যদি ১০ হাজার টাকার উপরে লেনদেনে এক ঘণ্টা দেরি করা হয়, তাহলে অনলাইন লেনদেন প্রভাবিত হবে। ইউপিআই ও অনলাইন পেমেন্টের গতি কমে যাবে। কিল সুইচ তৈরি করা ছোট ছোট ব্যাঙ্কের ক্ষেত্রে যথেষ্ট চাপ। প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকবে।
একটি পাবলিক সেক্টর ব্যাঙ্কের একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, আরবিআইয়ের গাইডলাইনে ইমার্জেন্সি পেমেন্ট ও ট্যাক্স সংক্রান্ত লেনদেনে ছাড় দেওয়া হবে।