বিজেপির দুই নেতাকে নিয়ে ঘুরলেন মেয়র
পুরসভার সভাঘর, একাধিক বিল্ডিং বিজেপি নেতাদের ঘুরিয়ে দেখান গৌতম। এই দৃশ্য দেখে শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা ৪৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলার মুন্সি নুরুল ইসলাম নান্টুকে দেখিয়ে হাসিমুখে মেয়রকে বলেন, ‘আবার নিয়ে নিন, নিজেদের লোক।’ উল্লেখ্য, নান্টু আগে তৃণমূলের কাউন্সিলার ছিলেন। পরে বিজেপিতে যোগ দেন।