এক ক্লিকেই পান বিশ্বকাপের হাজারো আপডেট, নতুন চমক মেটার - 24 Ghanta Bangla News
Home

এক ক্লিকেই পান বিশ্বকাপের হাজারো আপডেট, নতুন চমক মেটার

Spread the love

হোয়াটসঅ্যাপ (WhatsApp) এ বার ফুটবলপ্রেমীদের জন্য আনছে এক বিশেষ চমক। Meta-র এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটি FIFA World Cup 2026-এর জন্য ‘Football Central 2026’ নামে নতুন একটি ফিচার চালু করতে চলেছে। এই ফিচারের মাধ্যমে ইউজ়াররা হোয়াটসঅ্যাপেই বিশ্বকাপের লাইভ ম্যাচ আপডেট, ফুটবলের নানা সংবাদ, অংশগ্রহণ টিমের অফিশিয়াল আপডেট এবং বিভিন্ন ফুটবল কমিউনিটির তথ্য পাবেন।

আগামী ১২ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ, চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারের বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা, ক্যানাডা এবং মেক্সিকো। তার আগেই সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য এই দারুণ খবর আনল মেটা।

নতুন এই ‘Football Central 2026’ ফিচারটি হোয়াটসঅ্যাপের ‘Updates’ অপশনে পাবেন। ইউজ়াররা সেখানে গেলেই দেখতে পাবেন ম্যাচের লাইভ স্কোর, অংশগ্রহণকারী টিমের অফিশিয়াল আপডেট, খেলোয়াড়দের খবর এবং বিশ্বকাপ সংক্রান্ত বিভিন্ন তথ্য। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে আরও কয়েকটি নতুন চ্যানেলও থাকবে, যেখানে ইউজ়াররা সহজেই নিজেদের প্রিয় দল ও টুর্নামেন্টের খবর ফলো করতে পারেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *