Supreme Court on SIR: নির্বাচন কমিশনের কি SIR পরিচালনা করার ক্ষমতা রয়েছে? রায়ে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট | Supreme Court Upholds SIR: Big Victory for Election Commission, Opposition Objections Rejected - 24 Ghanta Bangla News
Home

Supreme Court on SIR: নির্বাচন কমিশনের কি SIR পরিচালনা করার ক্ষমতা রয়েছে? রায়ে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট | Supreme Court Upholds SIR: Big Victory for Election Commission, Opposition Objections Rejected

Spread the love

সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানিImage Credit: TV9 Bangla

নয়া দিল্লি: SIR মামলায় বড় জয় নির্বাচন কমিশনের। ধোপে টিকল না বিরোধীদের আপত্তি। সুপ্রিম কোর্ট রায়ে স্পষ্ট জানিয়ে দিল, দেশ জুড়ে চলবে SIR। এদিনের মামলায় চারটি বিষয় বিবেচনা করেছে সুপ্রিম কোর্ট:

১. নির্বাচন কমিশনের কি SIR পরিচালনা করার ক্ষমতা রয়েছে?

সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, SIR পরিচালনা দায়িত্ব নির্বাচন কমিশনের রয়েছে।

দ্বিতীয়ত, কমিশন কি বৈধ উদ্দেশ্য নিয়ে SIR করেছে এবং কমিশনের নেওয়া পদক্ষেপগুলি কি আইন মোতাবেক ছিল?

তৃতীয়ত, SIR কি জন আইন  অর্থাৎ Representation of the People Act ও সংশ্লিষ্ট বিধির পরিপন্থী?

চতুর্থত. সাংবিধানিক দায়িত্ব ও আইনের প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন কি তথ্য/নথি চাওয়ার ক্ষমতাপ্রাপ্ত?

এই সব কটি ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে,  কমিশন ভালো উদ্দেশ্য নিয়েই এসআইআর করেছে। শীর্ষ আদালত এদিন স্পষ্ট বলে দিয়েছে, কোনও ভাবেই কমিশনের পদক্ষেপকে  আল্ট্রা ভাইরাস অর্থাৎ আইন বহির্ভূত বলা যায় না। উল্লেখ্য, আল্ট্রা ভাইরাস হল একটি ল্যাটিন আইনি পরিভাষা, যার আক্ষরিক অর্থ ‘ক্ষমতার বাইরে’।

বাংলা ও বিহারের ক্ষেত্রে এসআইআর পরিচালনায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। শীর্ষ আদালত এদিন স্পষ্ট করে দেয়, কমিশনের এই দায়িত্ব রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *