অন স্ক্রিন মার্কিং পোর্টালে ‘মারাত্মক গলদ’, পড়ুয়ার দাবি নাকচ করল CBSE
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর নতুন অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) পোর্টালে ‘মারাত্মক গলদ’ আছে বলে দাবি করল এক পড়ুয়া। তাঁর দাবি, ওই পোর্টালে অনেক ‘দুর্বলতা’ আছে। ওই পোর্টাল হ্যাক করে এই ‘মারাত্মক গলদ’ পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন ১৯ বছর বয়সি ওই পড়ুয়া। তবে সেখানে ‘দুর্বলতা’ থাকার এই দাবি উড়িয়ে দিয়েছে CBSE।
সোশ্যাল মিডিয়ায় ওই পোর্টালে দুর্বলতা থাকার দাবি করেছিল নিসর্গ অধিকারী নামে ওই পড়ুয়া। চলতি বছর দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছেন তিনি। নিজেকে ‘শখের সাইবার নিরাপত্তা গবেষক’ হিসেবে পরিচয় দিয়েছেন নিসর্গ। তাঁর দাবি, তিনি সিবিএসই ওয়েবসাইট হ্যাক করেছেন এবং ওএসএম ( On Screen Marking) সিস্টেমে গুরুতর ত্রুটি খুঁজে পেয়েছেন। গত ২২ মে এই অভিযোগ এবং দাবি করেছিলেন তিনি। তবে সেই সময়ে তাঁর কথা কেউই গুরুত্ব দেননি। এর পরেই ডেদি দাস (Deedy Das) তা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তা শেয়ার করেন। তার পরে, তাদের অন স্ক্রিন মার্কিং (ওএসএম)-এ বড় ধরনের দুর্বলতা থাকার নাকচ করেছে সিবিএসই। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ওই দাবির কথা উড়িয়ে দেওয়া হয়েছে CBSE-র তরফে।
ওই পোর্টালে কী কী দুর্বলতা আছে তা সোশ্যাল মিডিয়ায় ‘স্ক্রিনশট’ দিয়ে তুলে ধরেছিলেন নিসর্গ। তবে সিবিএসই জানিয়েছে যে ওই পড়ুয়ায় স্ক্রিনশটগুলিতে দেখা ইউআরএলটি আসল ওএসএম পোর্টালের URL থেকে ভিন্ন। বোর্ড-এর দাবি, ওই কিশোর একটি টেস্টিং সাইটে এই সমস্যাগুলি খুঁজে পেয়েছিল।
Clarification Regarding Claim of Compromise of CBSE OSM Portal
In a post made by a user on social media, it has been claimed that the CBSE On Screen Marking (OSM) bearing URL: https://t.co/cuLrvsxzOH was compromised by him on 26.02.2026. This has also formed the basis for a few…
— CBSE HQ (@cbseindia29) May 26, 2026
তাদের দাবি, প্রকৃত মূল্যায়ন কাজের জন্য ব্যবহৃত ওএসএম (OSM) পোর্টালে কোনও নিরাপত্তা ত্রুটি সামনে আসেনি। সিবিএসই জানিয়েছে যে, মূল্যায়নে স্বচ্ছতা বাড়ানোর জন্য ওএসএম ব্যবস্থা চালু করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, অ্যাপ্লিকেশনটির শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা যে কোনও দুর্বলতার ক্ষেত্রে, প্রকৃতপক্ষে ব্যবহৃত প্ল্যাটফর্মটির অখণ্ডতা নিশ্চিত করবে।
বিস্তারিত আসছে…