অন্ত্রের অপারেশন করতে গিয়ে কাটা হয়েছে খাদ্যনালী, অভিযোগ সিউড়ি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে
এ যেন উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে। চিকিৎসকের গাফিলতির ফলভোগ করতে হচ্ছে এক রোগীকে। মেয়েলি কিছু সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই অন্ত্রের অপারেশন করতে গিয়ে তাঁর খাদ্যনালী কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ। চিকিৎসার এই গাফিলতির অভিযোগ অভিযোগ উঠেছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হতেই ওই রোগীর আত্মীয়দের পাশাপাশি সরব হয়েছে বিজেপিও। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার প্রকাশচন্দ্র বাগ।