micro detach কী? কেন এটি জেন জ়ি-দের পছন্দ? - 24 Ghanta Bangla News
Home

micro detach কী? কেন এটি জেন জ়ি-দের পছন্দ?

Spread the love

জেন জ়ি কেন ‘মাইক্রো ডিটাচমেন্ট’ বেছে নিচ্ছে?

এই প্রজন্ম মানসিক স্বাস্থ্য সম্পর্কে বেশ সচেতন। তারা ‘ওয়ার্ক লাইফ ব্যালান্স’-এ বিশ্বাসী। কিন্তু বর্তমান বিশ্বে যে অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মক্ষেত্রে চাপ, লাক্সারি লাইফস্টাইলের ট্রেন্ড চলছে, তা সব মিলিয়ে মানসিক চাপ সৃষ্টি করছে। এতে ‘ওয়ার্ক লাইফ ব্যালেন্স’ করা সম্ভব হচ্ছে না। তাই মানসিক চাপ কমাতেই ‘মাইক্রো ডিটাচমেন্ট’-এর পথে হাঁটছে জেন জ়ি।

জেন জ়ি ইমোশনাল ইমব্যালান্স এড়াতেও ‘মাইক্রো ডিটাচমেন্ট’ বেছে নিচ্ছে। সব সম্পর্ককে সমান প্রাধান্য দেওয়া যায় না। জীবনে থাকা প্রত্যেক মানুষই যে সমান গুরুত্বপূর্ণ হবে, এমনটা হয় না। পাশাপাশি কিছু সম্পর্কের কোনও নির্দিষ্ট নাম হয় না। ‘মাইক্রো ডিটাচমেন্ট’ এই ধরনের জটিল পরিস্থিতি থেকে রক্ষা করে। 

সব বিষয় নিয়ে মাথা ঘামানোর দরকার পড়ে না ‘মাইক্রো ডিটাচমেন্ট’-এ। বরং কিছু ক্ষেত্রে দূরত্ব বজায় রাখা জরুরি। ‘মাইক্রো ডিটাচমেন্ট’-এ প্রাধান্য পাচ্ছে মানসিক স্বাস্থ্য। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *