লেবাননে হেজ়বোল্লার ৭০টি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক ইজ়রায়েলের, নিহত ৭, আহত বহু
একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা লেবানন। কালো ধোঁয়ায় ঢেকে যায় মাচঘারা, এল-সিয়াদ-সহ একাধিক এলাকা। ইজ়রায়েলি ডিফেন্স ফোর্সের দাবি, অবস্থা বেগতিক বুঝে মোটরসাইকেলে চেপে পালানোর চেষ্টা করছিলেন হেজ়বোল্লার অনেক সদস্যই। তাঁদেরও খতম করে দিয়েছে ইজ়রায়েলি সেনা। X পোস্টে তারা লিখেছে, ‘মিসাইল, গাইডেড প্রিসিসন বম্ব-সহ মোট ৮৫টি বিস্ফোরক দিয়ে ৭০টিরও বেশি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি আমরা।’