ক্ষিপ্ত গন্ডারের আক্রমণে মৃত্যু পাতাওয়ালার - 24 Ghanta Bangla News
Home

ক্ষিপ্ত গন্ডারের আক্রমণে মৃত্যু পাতাওয়ালার

Spread the love

এই সময়, আলিপুরদুয়ার: জঙ্গলে কুনকিদের দেখলে একটু তফাতে চলে যায় গন্ডার থেকে অন্য বন্যপ্রাণীরা। সোমবার অবশ্য উলটপুরাণ দেখে চিন্তায় বনকর্তারা। জলদাপাড়া উত্তর রেঞ্জের শিলতোর্সা টাওয়ার সংলগ্ন এলাকায় গভীর জঙ্গলে কুনকি হাতির জন্য ঘাস কাটতে গিয়ে দামাল গন্ডারের আক্রমণে নিহত হয়েছেন পাতাওয়ালা প্রবীর দাস (২৬)। জখম হয়েছে দুই কুনকি হাতি পারমিতা ও ধর্মরাজ। কোনও ক্রমে গাছের ডালে ঝুলে প্রাণে বেঁচেছেন ধর্মরাজের মাহুত মনোজ খড়িয়া। তবে ডাল ভেঙে মাটিতে পড়ে যাওয়ায় তাঁরও চোট লেগেছে। তিন জনের চিকিৎসা শুরু করেছে বনদপ্তর। এ দিন দুপুরে চোখের সামনে প্রবীরের মৃত্যু দেখে বার বার জ্ঞান হারাচ্ছেন মনোজ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *