রনির পরের লক্ষ্য বিনা অক্সিজেনে চো ইউ শৃঙ্গ
প্রদীপ রক্ষিত
রাজকীয় অভ্যর্থনা দেওয়া হলো এভারেস্ট–লোৎসে আরোহণকারী শুভম চট্টোপাধ্যায়কে। ক্লাবের সদস্য, হিন্দমোটরের প্রতিবেশী, পরিবারের লোকজন, নিজস্ব কোম্পানির কর্মীবৃন্দ এবং বেশ কিছু পর্বতপ্রেমী মানুষ দমদমের নেতাজী সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার সন্ধ্যায় হাজির হয়েছিলেন এভারেস্ট এবং লোৎসে শৃঙ্গ আরোহণকারী শুভম ওরফে রনিকে সংবর্ধিত করার জন্য। বালি থেকে ঘোড়ার গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয় হিন্দমোটরের বাড়িতে।