ভাতা, ধমক, মিথ্যা মামলায় কোনও কাজ হবে না, দিল্লির পর বাংলা দখলের ডাক শুভেন্দুর, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

ভাতা, ধমক, মিথ্যা মামলায় কোনও কাজ হবে না, দিল্লির পর বাংলা দখলের ডাক শুভেন্দুর, বাংলার মুখ

Spread the love

ভাতা, ধমক, মিথ্যা মামলায় কোনও কাজ হবে না। ২০২৬ সালে রাজ্যে ক্ষমতায় আসবেই বিজেপি। শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপির দলীয় সভা থেকে দিল্লি নির্বাচনের ফলে এই প্রতিক্রিয়াই দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ফের হিন্দুদের একজোট হওয়ার ডাক দেন শুভেন্দুবাবু।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘দিল্লি কা জিত হামারি হ্যায়, ছাব্বিশমে বাঙ্গাল কি বারি হ্যায়। মাঝখানে বিহার আছে হয়ে যাবে। শুধু মোদী আর মোদী। হিন্দু ঐক্য। বাঁটেগা তো কাটেগা। এক রহেগা তো সেফ রহেগা। সব হিন্দু তাকত দেখাচ্ছে। হিন্দু শক্তি দেখাচ্ছে। ভাতা – মাতা, ধমক – চমক, মিথ্যা মামলা, চোখ দেখানো চলবে না। হিন্দু জানে, মোদীজি আছে তাই আমরা বেঁচে আছি, সুস্থ আছি। আমরা বাংলাদেশ হতে দেব না। হরিয়ানা বলেছে, মহারাষ্ট্র বলেছে, দিল্লি বলেছে, নভেম্বরে বিহার বলবে, আর আগামী বছর বাংলাও একই কথা বলবে।’

দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পথে বিজেপি। ২৭ বছর পর সেখানে সরকার গড়তে চলেছে তারা। গত ২টি লোকসভা নির্বাচনে বিজেপি দিল্লির ৭টি আসনের সবকটিতে জিতলেও বিধানসভা নির্বাচনে ফল হয়েছে সম্পূর্ণ বিপরীত। সেখানে ৩ বার বিজেপিকে সাফ করে দিয়েছে আম আদমি পার্টি। আর এতে যার পর নাই উচ্ছ্বসিত বাংলার বিজেপি নেতারা। বিশেষ করে শুভেন্দু অধিকারী। যিনি নিজে দিল্লির একাধিক বাঙালি প্রধান এলাকায় বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করেছিলেন।

দিল্লিতে বিজেপির জয়ে উচ্ছ্বসিত বিজেপি নেতা অর্জুন সিংও। তিনি বলেন, পশ্চিমবঙ্গে পরিবর্তন হতে সময় লাগে। তবে মানুষ ক্রমশ বিজেপিকেই বেছে নেবে।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *