বিশ্বকাপে অনিশ্চিত লিওনেল মেসি?
চোটের জন্য আসন্ন FIFA বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন একাধিক তারকা ফুটবলার। সেই তালিকায় নাম জুড়তে চলেছে লিওনেল মেসির? এই প্রশ্নটাই এখন ঘুরছে ফুটবলপ্রেমীদের মনে। রবিবার MLS-এর ম্যাচ চলাকালীন ৭৩ মিনিটে পা চেপে ধরে মাঠ ছাড়েন মেসি। এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করল ইন্টার মায়ামি। তারা বলে, ‘মেডিক্যাল টেস্টের পরে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান ধরেছে মেসির। পেশিতে অতিরিক্ত চাপের কারণেই এটা হয়েছে। মেসি ফের কবে মাঠে নামবেন, তা এখনও ঠিক নেই।’