ডাক্তারদের বেতন বাড়ছে! মমতা বললেন ‘রোগীর পরিবার যেন দেখে আপনারা চেষ্টা করছেন’, বাংলার মুখ
পশ্চিমবঙ্গের সব চিকিৎসকদের বেতন এবং ভাতা বৃদ্ধি পাচ্ছে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্যের সিনিয়র ও জুনিয়র চিকিৎসক এবং মেডিক্যাল পড়ুয়াদের নিয়ে আয়োজিত বিশেষ সভায় মুখ্যমন্ত্রী জানান, সর্বস্তরের চিকিৎসকদের বেতন এবং ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্টার্ন, হাউসস্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনিদের বেতন ১০,০০০ টাকা বাড়ানো হচ্ছে।
তারইমধ্যে চিকিৎসা পরিষেবা প্রদানের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যের আরও এক নাম সেবা। কারণ মানুষ যখন বিপদে পড়েন, তখন আপনাদের কাছেই ছুটে যান। আর্তনাদ করেন। পরিবার-পরিজন অপেক্ষা করেন। আপনাদের একটু ভালোবাসার ছোঁয়া পেলে তাঁরা নিজেদের অনেকটা ধন্য বলে মনে করেন। হয়তো সব কেস বাঁচানো সম্ভব নয়। কিন্তু যদি ভালো ব্যবহার পান, ভালো চিকিৎসা পান, অন্তত দেখেন যে চিকিৎসকরা চেষ্টা করেছেন, তাতে তাঁরা অনেকটা খুশি হয়ে যান। আর একজন চিকিৎসক যখন একজন রোগীকে চিকিৎসা করে ভালো করে দেন, তিনি যখন বাড়ি ফিরে যান, তখন তিনি খুব গর্ববোধ করেন। আর তাঁর পরিবার তাঁকে (চিকিৎসক) অনেক আশীর্বাদ দেয়। সমাজও দেয়।’
(বিস্তারিত পরে আসছে)