শিল্প থেকে স্বাস্থ্য, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে খুশি হলদিয়া
শিল্প নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে সিআইটিইউ’র (সিটু) হলদিয়া রিজিওনাল সভাপতি পরিতোষ পট্টনায়ক বলেন, ‘হলদিয়া শিল্প তালুকে শ্রমিকদের নতুন বেতন চুক্তি হলে তো ভালো হয়। কিন্তু বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর থেকে তেমন সুবিধা থেকে শ্রমিকরা বঞ্চিত হয়েছেন। কলকারখানায় শ্রমিক ও মালিক সম্পর্কের জায়গা ঠিক নেই । সে জন্য অসন্তোষ, ক্ষোভ রয়েছে শ্রমিকদের মধ্যে। দেখা যাক বাস্তবে এই সরকার কী করে।’ আইএনটিটিইউসি নেতা শ্যামল মাইতি বলেন, ‘রাজ্য সরকার হলদিয়া শিল্প তালুকে শ্রমিকদের জন্য নতুন বেতন চুক্তি সম্পূর্ণ করার পদক্ষেপ গ্রহণ করেছে জেনে ভালো লাগলো। এতে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত হবে। তবে হলদিয়ার শিল্পের পরিবেশ ও পরিকাঠামো আরও হওয়া দরকার।’ ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) রাজ্য নেতা, বিধায়ক প্রদীপ কুমার বিজলী বলেন, ‘রাজ্যের বিজেপি সরকার বহু জনমুখী প্রকল্পের মধ্যে শ্রমিকদের স্বার্থ সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। মুখ্যমন্ত্রী শিল্প এবং শ্রমিক উভয়ের সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে যে সমস্ত পদক্ষেপ করেছেন, তা প্রশংসনীয়।’