Lionel Messi: বিশ্বকাপের মুখে বড় ধাক্কা আর্জেন্টিনার, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে মেসি! | Leo Messi Limps Off with Hamstring Issue Ahead of FIFA World Cup 2026
Argentina Star Limps Off with Hamstring Issue Ahead of FIFA World Cup.Image Credit: Getty Images
মায়ামি: সামনেই বিশ্বকাপ (Fifa World Cup)। খেতাব রক্ষার লড়াইয়ে নামবে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina Football Team)। তবে শিবির শুরুর আগেই বিশাল ধাক্কা খেল নীল-সাদা ব্রিগেড। রবিবারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। গতকাল ইন্টার মায়ামি (Inter Miami CF) ৬-৪ গোলে জিতেছে ফিলাডেলফিয়া ইউনিয়নের ( বিরুদ্ধে। তবে সেই সব ছাপিয়ে মেসির চোট পাওয়ার ঘটনায় গোটা বিশ্বে উদ্বেগ তাঁর অসংখ্য ভক্তরা।
মায়ামির বৃষ্টিভেজা ডিআরভি পিএনকে (DRV PNK) স্টেডিয়ামে ম্যাচের ৭৩ মিনিটে তুলে নেওয়া হয় ৩৮ বছর বয়সী এই তারকাকে। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে বাঁ পায়ের পিছনের অংশ চেপে ধরে থাকতে দেখা যায়। ডাগআউটে বসে বাকি ম্যাচ দেখার বদলে তিনি সোজা চলে যান ড্রেসিংরুমে। ইতিমধ্যে মাঝেমধ্যেই হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন মেসি। একই সমস্যার কারণে চলতি বছরের শুরুর দিকে ইন্টার মায়ামির প্রাক মরসুম পর্বের বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি মেসি। তবে তাঁর দলের কোচ গুইলারমো হোয়েস জানিয়েছেন, এখনই নিশ্চিত করে চোটের কথা বলা সম্ভব না।
গত এপ্রিলে কোচের দায়িত্ব নেওয়া হোয়েস জানিয়েছেন, মেসি আসলে ক্লান্তির কারণে সমস্যায় পড়েছেন। ম্যাচের পর তিনি বলেন,”আমার জানা মতে, এখনও পর্যন্ত কোনও মেডিক্যাল রিপোর্ট আসেনি তবে দ্রুতই তা চলে আসবে। ও সত্যিই ভীষণ ক্লান্ত। তাই কোনও ঝুঁকি না নিয়ে ওকে তুলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।”
এই সময়ে মেসির কোনও চোট লাগলে তা আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রায় মস্ত বড় আঘাত হবে। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে ৪৮ দলের এই মেগা টুর্নামেন্ট শুরু হচ্ছে। ১৬ জুন কানসাস সিটিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা।
আর কয়েক সপ্তাহ পরেই ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ খেলতে চলেছেন এই মহাতারকা। আর্জেন্টিনা এখনও তাদের চূড়ান্ত দল ঘোষণা না করলেও তাতে মেসির থাকা নিশ্চিত। অতীতে ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছেন মেসি। ফুটবলপ্রেমীরা আশা করছেন, মেসি যেন যত জলদি চোট সরিয়ে আবার বিশ্বকাপের মঞ্চে নামতে পারেন।