Child Death: খেলার মাঝেই রাস্তার লাইট ভেঙে পড়ল মাথায়, মৃত্যু শিশুর | Tragic Incident in Hastings: 6 Year Old Girl Dies After Lamp Post Light Falls on Her - 24 Ghanta Bangla News
Home

Child Death: খেলার মাঝেই রাস্তার লাইট ভেঙে পড়ল মাথায়, মৃত্যু শিশুর | Tragic Incident in Hastings: 6 Year Old Girl Dies After Lamp Post Light Falls on Her

Spread the love

কলকাতা: হেস্টিংসে মর্মান্তিক ঘটনা। বাতিস্তম্ভের লাইট ভেঙে পড়ে মৃত্যু হল ৬ বছরের শিশুর। মৃতের নাম গুড়িয়া খাতুন। জানা গিয়েছে, সকালে খেলার সময় ওই শিশুর উপর লাইট ভেঙে পড়ে। তার জেরে গুরুতর আহত হয় সে। সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে গাফিলতির অভিযোগ তুলছেন পরিবার থেকে স্থানীয়রা।

তখন সকাল ৭টা। ঘুম থেকে উঠেই খেলায় মগ্ন ছিল বছর ছয়েকের গুড়িয়া। প্রতিদিনের মতো ওই বাতিস্তম্ভের নীচেই খেলছিল সে। ঠিক সেই সময় একটা লাইট খুলে ওই শিশু কন্যার মাথার উপর পড়ে। ঘটনায় গুরুতর আহত হয় সে। লুটিয়ে পড়ে মাটিতে। রক্তে ভেসে যায় রাস্তা। পরিবারের দাবি, সেইসময়ই মৃত্যু হয়েছিল গুড়িয়ার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরাও গুড়িয়াকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের দাবি, প্রতিদিনের মতোই খেলা করছিল গুড়িয়া। একা একাই খেলত সে। কিন্তু মুহূর্তের মধ্যে কোথা থেকে যে কী হয়ে গেল বুঝতে পারছেন না। গোটা ঘটনায় রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলেছেন। এতদিন বাতিস্তম্ভের কি রক্ষণাবেক্ষণ হত, প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও। ঘটনায় পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ। ঘটনাস্থল গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *