নেই পরিকাঠামো, বাড়ি ফিরতে ভরসা টোটো, বেহাল ছবি পদকজয়ী পোল ভল্টারদের
প্রতিযোগিতায় দেব কুমার মীনা সোনা জেতেন (কাউন্টব্যাকের ভিত্তিতে) এবং কুলদীপ কুমার রুপো পান। দু’জনেই কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জনের নির্ণায়ক মার্ক (৫.২৫ মিটার) অনায়াসেই পার করেছেন। একে অপরকে ছাপিয়ে যাওয়ার এই লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করেন দর্শকরা। রবিবার সোনা জয়ের পর উচ্ছ্বসিত দেব কুমার বলেন, দিনটি আমাদের জন্য খুব ভালো ছিল। ভবিষ্যতে নিজেদের স্তরকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য আমরা একে অপরকে এভাবেই উৎসাহিত করতে থাকব।
এই উৎসবের রেশ কাটতে না কাটতেই সামনে আসে চিরপরিচিত সমস্যা। রেকর্ড গড়ার কয়েক ঘণ্টা পরেই দেখা যায়, সোনা ও রুপোজয়ী যথাক্রমে দেব এবং কুলদীপকে তাদের ফাইবার গ্লাসের পোলগুলো একটি ই-রিকশায় তুলছেন। কোনও গাড়ি বা বিশেষ পরিকাঠামো নয়, ই-রিকশার পাশে বেঁধে নেওয়া হয় পোলগুলি। জানা যায়, ই-রিকশা চালক প্রথমে পোলগুলো নিতে রাজি হননি। পরে অনেক কষ্টে রাজি করানো হয়। যাতায়াতের সময় যাতে সরঞ্জামগুলো পড়ে না যায়, তাই সেগুলোকে অত্যন্ত সাবধানে রিকশার সঙ্গে বাঁধা হয়েছিল। এই ছবিটা সামনে আসার পর ফের প্রশ্নের মুখে পড়েছে পরিকাঠামো। ক্রিকেট ও ফুটবলকে যএই গুরুত্ব দেওয়া হয় সেটা বাকি খেলাগুলোকে দেওয়া হয় না।