গুজরাটের বিরুদ্ধে কোয়ালিফায়ার ১-এ খেলবেন ফিল সল্ট?
মঙ্গলবার থেকে শুরু IPL-এর প্রথম কোয়ালিফায়ারের খেলা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের আগে চর্চা চলছে তারকা ক্রিকেটার ফিল সল্টকে নিয়ে। চোটের জন্য এক মাস বাইরে থাকার পরে স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি। GT-র বিরুদ্ধে ম্যাচে খেলবেন সল্ট? এই নিয়ে RCB ক্যাপ্টেন রজত পতিদার বললেন, ‘সল্ট এখন ফিট। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে ও। অনুশীলনে বেশ কয়েকটি ড্রিলে অংশ নিয়েছে। তবে গুজরাটের বিরুদ্ধে খেলা এখনও নিশ্চিত নয়।’