WBJEE 2026 Examination: ১ লক্ষ ২০ হাজারের বেশি পড়ুয়া আজ বসছে রাজ্য জয়েন্টে, স্বচ্ছতা সুনিশ্চিত দু’টি ওএমআর শিট পরীক্ষার্থীদের | More than 1.20 lakh students are appearing for the WBJEE 2026 examination across 264 centres in West Bengal - 24 Ghanta Bangla News
Home

WBJEE 2026 Examination: ১ লক্ষ ২০ হাজারের বেশি পড়ুয়া আজ বসছে রাজ্য জয়েন্টে, স্বচ্ছতা সুনিশ্চিত দু’টি ওএমআর শিট পরীক্ষার্থীদের | More than 1.20 lakh students are appearing for the WBJEE 2026 examination across 264 centres in West Bengal

Spread the love

কলকাতা: আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স। ২৬৪ কেন্দ্র পরীক্ষা হবে গোটা রাজ্যে। পরীক্ষায় বসছেন ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী। বেলা ১১টা থেকে ১টা অঙ্ক পরীক্ষা হবে। এক ঘণ্টা বিরতির পর দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা, রয়াসনের পরীক্ষা। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে কড়া নজরদারি থাকছে পরীক্ষা কেন্দ্রে। সেন্টারে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে চলবে চেকিং। অ্যাডমিট কার্ডের নির্দেশ মতো পরীক্ষার্থীরা নিজেদের সঙ্গে স্বচ্ছ জলের বোতল ছাড়া ঘড়ি, মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে যেতে পারবে না। 

ফল প্রকাশের স্বচ্ছতা সুনিশ্চিত করতে পরীক্ষার্থীদের দুটি ওএমআর শিট দেওয়া হবে। একটি মূল্যায়নের জন্য জমা দিতে হবে। অন্য সঙ্গে নিয়ে যাওয়া যাবে। পরীক্ষা শুরুর অন্তত দেড় ঘণ্টা আগে পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বলা হয়েছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকছে। বাস, ট্রেন, মেট্রোর মতো গণপরিহণ ব্যবস্থাও সুনিশ্ছিত করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। যে কোনও দরকারে পরীক্ষার্থী হেল্প ডেস্কে ফোন করতে পারেন। পাশাপাশি ইমেল আইডিও দেওয়া হয়েছে। 

অন্যদিকে ইতিমধ্যে এক্সে পোস্ট করে পশ্চিবঙ্গ পুলিশের তরফ থেকে পরীক্ষার্থীদের শুভকামনা জানানো হয়েছে। কোনও প্রয়োজন বা সমস্যার জন্য রাজ্যের তরফে যে কন্ট্রোল রুম থাকছে তার নম্বরও শেয়ার করা হয়েছে। পাশাপাশি সমস্ত নিরাপত্তামূলক ব্যবস্থা যে নিশ্চিত করা হয়েছে তা যেমন জানানো হচ্ছে তেমনই ট্রাফিকের ক্ষেত্রেও যাতে কোনও সমস্যা না হয় তাও নিশ্চিত করা হচ্ছে বলে জানাচ্ছে পুলিশ। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *