গিনেস বুকে নাম তুলে ফেলল এই ছাগল, কী এমন বৈশিষ্ট্য আছে জানেন! - Bengali News | Goat has made the world record, named in guinness book - 24 Ghanta Bangla News
Home

গিনেস বুকে নাম তুলে ফেলল এই ছাগল, কী এমন বৈশিষ্ট্য আছে জানেন! – Bengali News | Goat has made the world record, named in guinness book

Spread the love

কেরল: লিনু পিটার নামে এক ঘরে কৃষকের গত চার বছর ধরে রয়েছে একটি ছাগল। কিন্তু তিনি লক্ষ্য করেন যে তার বয়স বাড়ার সঙ্গে উচ্চতা বাড়েনি। জন্মের পর মাত্র ৪০ সেন্টিমিটার বৃদ্ধি হয়েছে তার। অর্থাৎ মাত্র ১ ফুট ৩ ইঞ্চি। ছাগলের নাম কারুম্বি। তবে সেই ছাগলই যে বিশ্ব রেকর্ড করে বসবে, তা ভাবতেও পারেননি ওই কৃষক।

কেরলের ইদুক্কি জেলার কোন্ডালোতের ঘটনা। একজন আমেরিকান পর্যটক ওই ছাগলকে দেখে অবাক হয়ে যান। জীবনে এত কম উচ্চতার ছাগল তিনি দেখেননি। এ কথা শুনে ছাগলটির ওজন করে কেরল সরকারের প্রাণী সুরক্ষা বিভাগের কর্মকর্তাদের কাছে যান ওই কৃষক। উচ্চতা দেখে তারাও একটু চমকে যান।

এরপর জানা যায়, এর চেয়ে কম উচ্চতার ছাগল বিশ্বে আর নেই। তাই গিনেস বুকে নাম তুলে ফেলেছে ওই ছাগল। আসলে উচ্চতা এত কম হওয়ার কারণ হল জিন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *