Abhishek Banerjee: সুর নরম অভিষেকের? কলকাতা পৌরনিগমের কাছে চাইলেন সময় | Tmc mp abhishek banerjee want time from calcutta municipal corporation - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: সুর নরম অভিষেকের? কলকাতা পৌরনিগমের কাছে চাইলেন সময় | Tmc mp abhishek banerjee want time from calcutta municipal corporation

Spread the love

কলকাতা: কলকাতা পৌরনিগমের কাছে চিঠি দিয়ে সময় চাইলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সম্পত্তি মূল্যায়ন ও বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে নোটিস দেয় কলকাতা পৌরনিগম। সেই বিষয়ে তথ্য় জমা দেওয়ার জন্য এবার কলকাতা পুরসভাকে আইনজীবী মারফত চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে উল্লেখ্য, এর আগে বাড়ির বেআইনি অংশ নিয়ে প্রশ্ন করে সাংবাদিকরা অভিষেকর রোষের মুখে পড়েছিলেন। ক্ষুব্ধ অভিষেক বলেছিলেন, “কলকাতা পৌরনিগমে গিয়ে জিজ্ঞাসা করুন, অবৈধ অংশটা কোথায়।” তবে, এবার কার্যত সুর নরম করে চিঠি পাঠালেন তিনি।

কলকাতা পুরসভা সূত্রে খবর, অভিষেককে তথ্য দেওয়ার জন্য সেই সময় দেওয়ার হবে পৌরনিগমের পক্ষ থেকে। তবে, এই বিষয়ে অনুমোদনের জন্য তা পুরসভার কমিশনারের কাছে যাবে তারপর কমিশনার স্থির করবেন পুরো বিষয়টি।

কী নোটিস দেওয়া হয় অভিষেককে?

কলকাতা পৌরনিগমের তরফে অভিষেকের কালীঘাটের বাড়ি ও শান্তিনিকেতনের বাড়িতে নোটিস পাঠানো হয়েছিল। সূত্রের খবর, তাঁরা দেখে গিয়েছিলেন শান্তিনিকেতনে ও কালীঘাটের বাড়িতে বেশ কিছু অবৈধ নির্মাণ হয়েছে। বেশ কিছু অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে। এই কারণেই ৪০০ (১) ধারায় ১৮৮ A হরিশ মুখার্জি রোড, ১২১ কালীঘাট রোডে ‘অভিষেক হার্ডওয়্যার’ দোকানটি যে বাড়ির নীচে (সেটি মূলত অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে) সেখানেও বেশ কিছু অবৈধ নির্মাণের অভিযোগ রয়েছে, তার ভিত্তিতে নোটিস পাঠানো হয়েছে। দুটি বাড়ির অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে এই দুটি নোটিসে। ৭ দিনের মধ্যে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক নিজে না ভাঙলে, পুরনিগমের তরফ থেকে ভাঙা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *