Shibaprasad Mukherjee: আই লাভ রিজেকশন, সেটা খিদে আরও বাড়ায়: শিবপ্রসাদ মুখোপাধ্যায় - 24 Ghanta Bangla News
Home

Shibaprasad Mukherjee: আই লাভ রিজেকশন, সেটা খিদে আরও বাড়ায়: শিবপ্রসাদ মুখোপাধ্যায়

Spread the love

অন্য সময় প্রাইম: কাজের চাপ না থাকলে একটা দিন কী ভাবে কাটে?

শিবপ্রসাদ: ও ভাবে বসে তো কোনও দিনই কাটে না। সকালবেলা উঠে নতুন কোনও গল্প যদি না ভাবতে পারি, তা হলে নিজেকে ডেড ম্যান মনে করব। রোজ সকালে উঠে একটা নতুন কাহিনি ভাবব ও তার পরে নন্দিতা রায়কে ফোন করে বলব, শুনুন আজ এই গল্পটা ভেবেছি। বেশিরভাগ দিনই উনি প্রাইমারি ড্রাফ্টটা রিজেক্ট করবেন, আর তার পরে আমি আবার খাটতে শুরু করব, এটাই আমার মোটিভেশন। জিনিয়া (সেন, স্ত্রী) ও মাকেও গল্প শোনাই, সাজেশন চাই। আর আই লাভ রিজেকশন, কারণ সেটা আমার খিদে আরও বাড়ায়। আমি চাই লোকে না বলুক, কারণ, না-কে হ্যাঁ করার মধ্যে আলাদা এক আনন্দ রয়েছে।

ছবি: অর্ণব চক্রবর্তী

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *